Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিসেম্বরেই চূড়ান্ত হচ্ছে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো

অনলাইন ডেস্ক | ডে-নাইট নিউজ তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। আর বর্ধিত বেতন কার্যকর হলে আগামী বছরের জানুয়ারিতে ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে তা পাবেন শ্রমিকেরা। এ বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হয়েছে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় নবগঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে সকাল ১১টায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।

সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। বৈঠকে ডিসেম্বরের মধ্যে মজুরি চূড়ান্ত করে জানুয়ারি থেকে কার্যকরের বিষয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা ঐকমত্যে পৌঁছান।

এর আগে বেতন বাড়ানোর দাবিতে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি তৈরি পোশাকশিল্পের জন্য পৃথক মজুরি বোর্ড গঠন করে।

এদিকে, মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাক শ্রমিকেরা। বুধবারও ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

1

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আশঙ্কা ট্রাম্পের, কমিটিকে নি

2

বৃহত্তর জাতীয় সরকার গঠনে আলোচনায় রাজি নেতানিয়াহু, নেতৃত্ব দি

3

কমলনগরে সাবেক স্ত্রীর ভিডিও প্রকাশ, মারধরের পর বৃদ্ধের মৃত্য

4

ফুলবাড়ীয়ায় সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার মিটআপ ২০২৬

5

বাংলাদেশের থানা ও ওসিদের যোগাযোগ নম্বর

6

সাবেক স্ত্রীর করা নির্যাতনের অভিযোগ মিথ্যা দাবি করে স্বামীর

7

Aluminium cookware can add lead to everyday meals, icddr,b a

8

ভ্রু ও চোখের পাতা ঘন দেখাতে ঘরোয়া যত্ন

9

নোয়াখালীতে রুফটপ সোলার সম্প্রসারণে উদ্যোগ, গুরুত্ব পেল নেট ম

10

জয়পুরহাটে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, প্রধান আসামি এ

11

বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা

12

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বউ মেলায় ক্রেতা শুধুই নারী, মেলায় ঢুকতে

13

রামগতির মেঘনায় মা ইলিশ নিধনের মহোৎসব, নেপথ্যে ছাত্রদল নেতার

14

সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়

15

নারায়ণগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক পুলিশ ও বিএনপ

16

গণশুনানিতে ভুক্তভোগীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দ

17

রিকশা ভাড়া থেকে দান-খয়রাত স্মার্টফোনেই লেনদেনের নতুন সুযোগ

18

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে

19

সুপারের বিরুদ্ধে শিক্ষকদের বেতন কাটার অভিযোগ, ক্লাস বর্জন ও

20