Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সারের ডিলার নিয়োগে বিএনপির সংশ্লিষ্টতা নেই: ওবায়দুর রহমান


জয়পুরহাট প্রতিনিধি সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান।
‎
‎সোমবার ( ২৬ অক্টোবর ) জয়পুরহাট জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় সমসাময়িক নানা সমস্যা ও নাগরিক দুর্ভোগ নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
‎
‎​সারের ডিলার নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওবায়দুর রহমান চন্দন বলেন, সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে অনেকে কথা বলার জন্যই এসব কথা বলছেন। জয়পুরহাট জেলায় সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম বা ব্যত্যয় ঘটেছে কি না তা আমার জানা নেই। তবে যদি এমন কিছু ঘটে থাকে, তবে জেলা প্রশাসকসহ সারের মনিটরিং কমিটি রয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারাই এ বিষয়ে সঠিক জবাব দেবেন।
‎
‎এর আগে ​জেলা প্রশাসকের সাথে জয়পুরহাট শহরের যানজট নিরসন, জিরো পয়েন্ট এলাকায় গোলচত্বর নির্মাণ, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিকদের বিভিন্ন ভোগান্তি ও সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনেও দূষিত ঢাকার বাতাস, বিশ্বে পঞ্চম অবস্থানে রাজধানী

1

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

2

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

3

হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

4

নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

5

ঢাকার পরিচ্ছন্নতায় মাঠে নামছে ২০ বিশেষ টিম, অনিয়মে কঠোর ব্যব

6

ইরান সংকটে বিশ্ব কি আরেকটি মহাবিপর্যয়ের দিকে এগোচ্ছে

7

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

8

অ্যালার্ম ছাড়াই নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন যে

9

সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া

10

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আশঙ্কা ট্রাম্পের, কমিটিকে নি

11

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২

12

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়

13

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

14

আয়োজনে ডে-নাইট নিউজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

15

রাজনৈতিক মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মামাতো

16

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ

17

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮, উদ্ধার মা

18

ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের,

19

মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ট্রাম্প

20