Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা, জানালেন জামায়াত আমির

ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক  মক্কা চুক্তিসহ বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতের বিভিন্ন বিষয় নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রোববার (১১ অক্টোবর) সকালে তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

শফিকুর রহমান বলেন, তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার অন্যতম লক্ষ্য ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরা। সফরকালে তুরস্ক সরকারের সঙ্গে বৈঠক ও আলোচনায় শিক্ষা, তৈরি পোশাকশিল্প এবং মক্কা চুক্তিসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে।

বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, বর্তমান বিশ্ব নানা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কোনো ধরনের হামলাই বিশ্ববাসীর জন্য মঙ্গলজনক নয়। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সংঘাতের পরিবর্তে আলোচনার পথ বেছে নেওয়া প্রয়োজন।

এর আগে গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে দেশটিতে যান শফিকুর রহমান।

সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালাইয়ে ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশ

1

কমলনগরে মালাই চা ও মেলার আড়ালে কিশোর গ্যাং ও মাদকের আসর, বাড়

2

ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম

3

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ

4

সিদ্ধিরগঞ্জে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সজিব গ্রেফতার

5

আইনের ঊর্ধ্বে কেউ নয়, সার ডিলারে স্বচ্ছতা নিশ্চিত করা হবে’

6

ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের পুলিশ ফাঁড়িতে অভিনব জাল

7

সিলেটের জৈন্তাপুরের বড়গাং নদীতে অবৈধ বালু উত্তোলন, দেখার কেউ

8

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপিত

9

শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ

10

শিশুদের বিকাশের সুযোগ দিলেই মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন

11

ঢোলের বাদ্যে মুখরিত ক্ষেতলাল, দেওগ্রামের দেড় শ বছরের ঐতিহ্যব

12

রিয়াদের আকাশে ৩ ড্রোন ধ্বংস, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

13

শুভশ্রীর গলায় লালচে দাগ, ‘লাভ বাইট’ ঘিরে তুমুল আলোচনা

14

মাদকবিরোধী অভিযানে সীমান্তে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি

15

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

16

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি

17

ঢাকা-সৌদি রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি য

18

বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্

19

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অ

20