Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সজিব গ্রেফতার

‎নিজস্ব প্রতিবেদক : ‎ ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা এলাকা থেকে যৌতুক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. সজিবকে গ্রেফতার করেছে পুলিশ। ফতুল্লা থানা পুলিশের অনুরোধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় রোববার ( ১১ অক্টোবর ২০২৬ ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোদনাইল ধনকুন্ডা চেয়ারম্যান অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ‎গ্রেফতার সজিব ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি রাজু মিয়ার ছেলে। যৌতুক নিরোধ আইন, ২০০০-এর ৩ ধারায় দায়ের করা সিআর মামলা নং- ৫০১/২৬-এর প্রসেস নং- ১৭৩৬/২৬ অনুযায়ী তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানা গেছে। ‎পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ‎ ও তাঁর ফোর্সের সহযোগিতায় আসামি সজিবকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে হাজতে রাখা হয়। 


পরদিন সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লা থানার এসআই হামিদ খান উপস্থিত হলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিকে ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ‎বাদীপক্ষের অভিযোগ, মামলা তুলে নিতে চাপ ও ভয়ভীতি প্রদর্শন ‎মামলার বাদী তানিয়ার অভিযোগ, দীর্ঘ কয়েক মাস পলাতক থাকার পর সম্প্রতি সজিব তাঁর বাড়ি ও কর্মস্থলের আশপাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে ও তাঁর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে চাপ দেওয়া হচ্ছিল বলে দাবি করেন তিনি। ‎তানিয়া অভিযোগ করে বলেন, তাঁর স্বামী সজিব মাদকাসক্ত ছিলেন এবং নিয়মিত কাজকর্ম করতেন না। যৌতুক ও মাদকের টাকার জন্য তাঁকে প্রায়ই মারধর করা হতো। বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার করে সেই টাকা পরিশোধের দায়ও তাঁকে নিতে হতো। গার্মেন্টসে চাকরি করে নিজের উপার্জন থেকে সংসার চালানোর পাশাপাশি এসব ঋণ পরিশোধ করতে হতো তাঁকে। ‎তানিয়ার ভাষ্য অনুযায়ী, তাঁদের একমাত্র ছেলে তানজিদের পড়াশোনা, খাবার ও পোশাকসহ প্রয়োজনীয় খরচও যথাযথভাবে বহন করা হতো না। 


ফলে চাকরি করে একাই সংসারের ব্যয়ভার বহন করতে গিয়ে তাঁকে চরম কষ্টের মধ্যে দিন কাটাতে হয়েছে। ‎আট মাস আগে ছেলেকে নিয়ে চলে যাওয়ার অভিযোগ ‎তানিয়া আরও অভিযোগ করেন, প্রায় আট মাস আগে রাতে যৌতুকের টাকার জন্য তাঁর স্বামী তাঁকে মারধর করেন। পরদিন অসুস্থ শরীর নিয়েই তিনি কাজে চলে যান। এ সুযোগে তাঁকে না জানিয়ে তাঁদের একমাত্র ছেলে তানজিদকে নিয়ে সজিব বাড়ি থেকে চলে যান। একই সঙ্গে ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। ‎তানিয়ার দাবি, বিয়ের সাড়ে নয় বছরে তাঁকে বহুবার যৌতুকের জন্য নির্যাতন ও শারীরিকভাবে আঘাত সহ্য করতে হয়েছে। তাঁর শরীরে এখনো আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান। ‎পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার চান তানিয়া ‎তানিয়া বলেন, “আমি আমার ও আমার পরিবারের নিরাপত্তা চাই। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের মাধ্যমে ন্যায়বিচার পেতে চাই।” ‎তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আদালতের মাধ্যমে অভিযোগগুলোর সুষ্ঠু বিচার দাবি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া

1

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

2

প্রতিটি ইউনিয়নে মাঠ তৈরির নির্দেশ, দুই মাসে হবে ১ হাজার খেলা

3

দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালা

4

মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ, কমেছে মজুরি বৃদ্ধির হার

5

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্প দংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্ম

6

অ্যালার্ম ছাড়াই নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন যে

7

অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

8

পুলিশ পরিদর্শকের ওপর হামলার পর খুলনায় রাতে একা চলাচলে নিষেধা

9

বিএসটিআই' ভ্রাম্যমাণ আদালত ‘‘রিজিক রেষ্টুরেন্ট’’ প্রতিষ্ঠানক

10

চেক চুরি ও স্বাক্ষক জালিয়াতির দায়ে আইনজীবী সমিতির সাধারণ সম

11

নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

12

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

13

গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদে

14

ঝিনাইদহে ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সাংবাদিক সম্মেলন

15

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ

16

রাতে ভালো ঘুমের জন্য মেনে চলুন এই ৮টি সহজ অভ্যাস

17

বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে দেশে ডিম উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ

18

ঘরেই তৈরি করুন মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, জেনে নিন সহজ রেসিপি

19

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধন

20